রাজধানীর খিলগাঁও থানাধীন খিদমাহ হসপিটাল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার দিনগত রাত পৌনে ১০ টায় এ অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার টিম (পূর্ব) এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি জানান, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানাধীন খিদ্মাহ হসপিটালের সামনে অভিযান পরিচালনায়। অভিযানে এক হাজার ভারতীয় ফেন্সিডিল বোতল ও ট্রাকসহ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. রাশিদুল ইসলাম ওরফে রাশী (২২), ইসমাইল মন্ডল (৩৫) ও মো. জাহাঙ্গীর আলম (৩৩)।
এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি ট্রাক (যার নং-চট্ট-মেট্রো-ট-১১২১১৫) জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা,জেইউ,২২সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,এসএইচ





