গাইবান্ধায় পৃথক পৃথক অভিযানে ১৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর সকাল ১০টা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
গাইবান্ধা জেলা পুলিশ কন্ট্রোল সুত্রে জানা যায়, গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধমূলক মামলায় সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা ও ফুলছড়ি, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসএইচ





