পঞ্চগড়ে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে৷ "সকলের জন্য স্যানিটেশন নিশ্চিত হোক উন্নত জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপিত হয়৷

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা.আহাদ আলী, মো. মোকারম হোসেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী ও এনজিও কর্মীরা অংশ নেন।

এআই