২০ দলীয় জোটের ডাকা অবরোধের পাশাপাশি আহুত ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে কেন্দ্র ঘোষিত কর্মসুচির আলোকে গণমিছিল করে কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
সোমবার সকাল সাড়ে সাতটায় কুষ্টিয়া কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল্লাহ খানের নেতৃত্বে শহরের কোর্ট স্টেশন রোডে গণ মিছিল করে নেতাকর্মীরা।
মিছিলটি কোর্ট স্টেশন রোড প্রদক্ষিন করে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে শিবিরের নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে। এসময় রাস্তায় সকল ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিলে অন্যান্যের মধ্যে কুষ্টিয়া সরকারী কলেজ, পলিটেকনিক, পৌর পশ্চিম শাখা সহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





