মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার ভোরে উপজেলার মনু রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুলাউড়া উপজেলার কটারকোনা গ্রামের মছদ্দর আলীর স্ত্রী জাহানারা বেগম (২৮) ও তার এক বছরের মেয়ে ইমা।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে ভোরে কোনো এক সময় মনু রেলস্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহমুদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমকে