চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় একটি গাড়ির গ্যারেজ ও একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর বিশান্তর বড়ুয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস থেকে একটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





