জয়পুরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০ দলীয় জোটের নাশকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার জয়পুরহাট সার্কিট হাউজ মাঠ থেকে বিকাল সাড়ে ৪টায় একযোগে বিক্ষোভ মিছিল শুরু হয়।

২০ দলীয় জোটের লাগাতার অবরোধ, হরতাল, গাড়ি ভাঙ্গচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমার মাধমে মানুষ হত্যাসহ নানা কর্মকান্ডের প্রতিবাদে এ বিক্ষোভ হয়।

এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সেলাইমান আলী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলিগ জয়পুরহাট জেলা শাখা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল মাহমুদ স্বপন এমপি জয়পুরহাট-২ আসন ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি শামসুল আলম দুদু এমপি জয়পুরহাট-১ আসন ও জেলা আওয়ামী লীগের সভাপতি জয়পুরহাট জেলা শাখা,

হিমু সভাপতি জেলা যুবলীগ, মোস্তাক আহমেদ মোস্তাক, লজিক সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অথিতির বক্তবে আল মাহমুদ স্বপন বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতিও তাদের নাশকতার বিরুন্ধে জয়পুরহাট বাসীকে সর্তক থাকার আহব্বান জানাচ্ছি।

এমকে