যশোরে দু’টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার ভোর ৪টার দিকে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে পিস্তল দু’টি উদ্ধার করা হয়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বেনাপোল সীমান্ত দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে অস্ত্র নিয়ে এপারে আসবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে অভিযানে যায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারীরা পিস্তল দু’টি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দু’টি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয় বলে জানান তিনি।

এআর