গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় মাদকদ্রব্য সেবন করে হাসান (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসান কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার আক্কাস আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।
কালিয়কৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব খান জানান, মৌচাক রেলস্টেশন সংলগ্ন রতনপুর এলাকায় মাদকাসক্ত ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঢাকা, ১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





