পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের মূল গেটের সামনে থেকেই আগুনের সূত্রপাত হয়। মসজিদের আশপাশের সব বাড়ি, দোকান ও অন্যান্য স্থাপনা পুড়ে অঙ্গার। অথচ শুধু ব্যতিক্রম চুড়িহাট্টা জামে মসজিদ অক্ষত অবস্থায় মসজিদটি দাঁড়িয়ে আছে। এবং পুড়ে ছাই হয়ে গেছে মুদি দোকান। ছাইয়ের মধ্যে পড়ে আছে নুরানি কায়দা। কালো বর্ণের গোটা গোটা আরবি হরফগুলো ধ্বংসাবশেষের মধ্যে একমাত্র রক্ষা পাওয়া বস্তু।।

এলাকাবাসীর ভাষ্য, শাহী মসজিদের নিচ থেকেই আগুনের সূত্রপাত হয় একটি পিকআপ ভ্যানে থাকা সিলিন্ডার গ্যাস থেকে। যা পরে বিস্ফোরণ হয়ে বিদ্যুতের ট্রান্সফরমারে লাগে। সেখান থেকে দোকানে থাকা কেমিক্যালে লেগে যায় আগুন। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো চকবাজারে। কিন্তু আশ্চর্যজনক মসজিদের তেমন কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে পাশে থাকা একটি মুদি দোকানের সব পুড়ে আঙ্গার হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে অক্ষত অবস্থা আছে নুরানী আল কায়দা।
এলাকার বাসিন্দা করিম মিয়া জানান, এটি একটি আশ্চর্যজনক ঘটনা। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করেছেন। ছয়তলা মসজিদের নিচে থেকেই আগুনের সূত্রপাত। কিন্তু আল্লাহর রহমতে মসজিদের কিছুই হয়নি। মসজিদের দক্ষিণ পাশের দেয়ালের টাইলস, বিদ্যুতিক তার ও লোহার গেটের কাঁচ খসে পড়ে। এছাড়া মসজিদের ভিতরের অংশের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। এবং দোকানের ভিতর নুরানী কায়দা না পুড়ার ঘটনায় মানুষ আশ্চার্য হয়ে পড়ে।

চকবাজারের নন্দকুমার সড়কের চুড়িহাট্টায় বুধবার রাতে এই শাহী মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন লাগে জামাল কমিউনিটি সেন্টারে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের চারতলা ওয়াহিদ ম্যানশনে। ভবনটির প্রথম দুইতলায় প্রসাধন সামগ্রী, প্লাস্টিকের দানা ও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও চারটি ভবনে। পাশের কয়েকটি খাবারের হোটেলের গ্যাস সিলিন্ডারেরও বিস্ফোরণ ঘটে। পুড়ে যায় সড়কে থাকা একটি প্রাইভেট কারসহ কয়েকটি যানবাহন। এ সময় পুড়ে যাওয়া কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ এখন পর্যন্ত অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মরদেহের মধ্যে ৪৮ পুরুষ ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

এর আগে, বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়ি হাট্টা শাহী মসজিদের সামনে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় দগ্ধসহ আহত কমপক্ষে অর্ধশত ব্যক্তিকে ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এসএম





