আগামী কাল মঙ্গলবার আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহিল বারী ও (তার স্ত্রী) এমডি আফরোজা বারীকে ১ হাজার ৬০০ কোটি টাকার ঋণ  জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনায় তলবি নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

অভিযোগ রয়েছে, আনন্দ শিপইয়ার্ডের মালিকের পর্যাপ্ত জামানত ছাড়াই ব্যাংক এবং আর্খিক  প্রতিষ্ঠানগুলো মোটা অংকের ঋণ দিয়েছে।

জানা যায়, দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপ পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে  প্রথম ধাপে এ তলবি নোটিশ পাঠানো হচ্ছে।

এরপর আনন্দন শিপইয়ার্ডের বিদেশে জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির সহায়তাকারী  ৭ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে  তলবি নোটিশ পাঠানো হচ্ছে।

দ্বিতীয় ধাপে তলবি নোটিশ   পাচ্ছেন; ইসলামী ব্যাংক লিমিটেড (কারওয়ানবাজার শাখা), এবি ব্যাংক লিমিটেড (কারওয়ানবাজার শাখা), মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শাখা), ওয়ান ব্যাংক লিমিটেড (মতিঝিল শাখা), জনতা ব্যাংক লিমিটেড (লোকাল অফিস), এনসিসি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ  ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (প্রধান শাখা) প্রায় ৩ ডজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে।

তৃতীয় দফা নোটিশ পাচ্ছেন ৭ লিজিং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।  প্রতিষ্ঠানগুলো হচ্ছে;  ফিনিক্স ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (পিএফআইএল), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স  কোম্পানি লিমিটেড (বিআইএফসিএল), ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এফএফআইএল), আইডিএলসি ফাইনান্স, ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এনএইচএফয়াইএল), হজ ফাইনান্স  কোম্পানি লিমিটেড (এইচএফসিএল) ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স লিমিটেডের (পিএলএফেল)।

ঢাকা,একে, ৮ সেপ্টম্বর , টাইমনিউজবিডি.কম,এসএইচ