ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলের ইসলামাবাদ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন তিন জন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ের পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই





