মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহীদের মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

শনিবার সকালে কুড়িল বিশ্বরোড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, মহানগরী মজলিশে শুরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা, জামায়াত নেতা সাইফুল ইসলাম ও জিল্লুর রহমান এবং শিবিরের মহানগরী উত্তর সভাপতি তারিক হাসান প্রমূখ।

সেলিম উদ্দীন বলেন, সরকার নেতৃত্ব শুন্য করে দেশকে পরাশ্রয়ী করদ রাজ্য বানানোর জন্যই নির্মম ও নিষ্ঠুর হত্যাযজ্ঞে মেতে উঠেছে। সরকারের জিঘাংসার ধারাবাহিকতায় ইতিমধ্যেই সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সরকার সেক্রেটারি জেনারেলকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক অভিযোগে মামলা দায়ের করেছে।

তিনি সরকার হত্যার রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহবান জানান। অন্যথায় তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।

মতিঝিল:

দলটির ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীনের নেতৃত্বে একটি মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য আধ্যাপক মোকাররাম হোসাইন খান, ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য ও শাহজাহানপুর থানা আমীর শামসুর রহমান ও পল্টন থানা সেক্রেটারী আমিনুর রহমান, মতিঝিল থানার ভারপ্রাপ্ত আমীর মোতাসিম বিল্লাহ, শাহজাহানপুর থানা সেক্রেটারী সাঈদুর রহমান, ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু প্রমুখ।

উত্তরা:

উত্তরা জোনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উত্তরা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন নেতৃত্ব দেন ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য মাওলানা মুহিবুল্লাহ, বিমানবন্দর সেক্রেটারী এড. ইব্রাহিম খলিল, খিলক্ষেত আমীর আব্দুল মান্নান পান্না, হুসাইন আহম্মদ, তুরাগের সেক্রেটারী এস আর মোল্লা, দক্ষিণ খান সেক্রেটারি এড. মনিরুল হক উত্তরা পূর্ব থানার সেক্রেটারি মাহবুবুল আলম মুকুল, ছাত্রশিবিরের উত্তরা জোনের সভাপতি আইয়ুব আলী, ছাত্রনেতা কামরুল হাসান ও কেরামত আলী প্রমূখ।

মিরপুর:

ঢাকা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমানের নেতৃত্বে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শাহআলী থানা আমীর মিজানুর রহমান, কাফরুল আমীর অধ্যাপক আনোয়ারুল আলম ও মিরপুর (পশ্চিম) থানা আমীর নুরুল ইসলাম আকন্দ, রূপনগর থানার ভারপ্রাপ্ত আমীর মোঃ নাসির উদ্দিন, ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি মোঃ তামিম হোসেন, জামায়াতে ইসলামী ভাষানটেক থানা সেক্রেটারী আলাউদ্দিন মোল্লা প্রখুম।

এছাড়াও লালবাগ, মোহাম্মদপুর, শাহবাগ, খিলগাঁওসহ বিভিন্নস্থানে মিছিলের খবর পাওয়া গেছে।

এআই