শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে নাকুগাঁও থেকে তিন বন্ধু মিলে একটি টিভিএস মোটরসাইকেলে করে নালিতাবাড়ীর দিকে যাচ্ছিলেন।
নাকুগাঁও সড়কের নয়াবিল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট-১৪-৯৬৬৩ ) একটি ট্রাক তাদের ধাক্কা দিলে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। পরে রাজন (১৮) নামে অপর মোটরসাইকেল আরোহীকে আহতাবস্থায় নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন নাকুগাঁও এলাকার জামাল উদ্দিন (১৫), নজরুল ইসলাম (১৮) ও রাজন মিয়া (১৯)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল বারী এসব তথ্য জানিয়েছেন।
এমবি





