ঝিনাইদহ সদরের নওদাপাড়া গ্রামে সাপের কামড়ে জেসমিন (৯) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

জেসমিন নওদাপাড়া গ্রামের বিশারত হোসেনের মেয়ে।

এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে জেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা বিশারতের মেয়ে জেসমিনকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। এতে তার মৃত্যু হয়।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ