বেনাপোলের পুটখালী সীমান্তে ছেলের হাতে মা আয়রা খাতুন (৪০) খুন হয়েছেন। তিনি পুটখালী গ্রামের উত্তর পাড়া এলাকার মাসুদ মাষ্টারের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে বাপ্পিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ছেলে বাপ্পি তার মাকে নিজ বাড়ী়তে খুন করে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাড়ীত মা-ছেলের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে ছেলে বাপ্পি উত্তেজিত হয়ে দা দিয়ে এলো পাতাড়ি কুপিয়ে জখম করে মাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে ডাক্তারের কাছে নেয়়ার পথে তিনি মারা যান।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হোসেন জানান, এ ঘটনায়় ছেলেকে আটক করে পোর্ট থানায়় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএ