বৈষম্য বিলোপ আইন বাস্তবায়নের দাবিতে নড়াইলে শোভাযাত্রা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) নড়াইল জেলা শাখার আয়োজনে ও পরিত্রাণের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল শহরের রূপগঞ্জ এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন দলিত পরিষদ।

মানববন্ধন শেষে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিডিপির জেলা শাখার সাধারণ সম্পাদক বীরেন দাস, পরিত্রাণের অ্যাডভোকেসি অর্গানাইজার অমর দাস প্রমুখ।

দলিতদের মর্যাদা প্রতিষ্ঠায় ‘বৈষম্য বিলোপ আইন বাস্তবায়ন’ এর দাবি জানানো হয়।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই