গাজীপুর সদরের মীরেরগাঁও এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তার পড়নে শুধু নীল জিন্সের প্যান্ট রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, ঢাকা-রাজশাহী রেলপথের গাজীপুর সদরের মীরেরগাঁও এলাকায় ট্রেনের সঙ্গে ওই ব্যক্তির ধাক্কা লাগে।
এতে মাথা আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসএইচ





