গত সাত দিনের বন্যায় বগুড়ার ধুনট উপজেলা প্রায় এক হাজার পুকুরের পাড় তলিয়ে ভেসে গেছে কোটি টাকা মূল্যের মাছ।
এতে উপজেলার ৯শ’ মাছ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার খোলা পানিতে ভেসে যাওয়া এসব মাছ ধরায় মেতে উঠেছে মানুষ।
বৃহস্পতিবার সকালে ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় এ তথ্য নিশ্চিত করে জানান,বন্যায় ১৫১ হেক্টর পুকুর ও জলাশয়ের পাড় তলিয়ে বড় আকারের বিভিন্ন জাতের ৮৬ মেট্রিক টন এবং ৪ লাখ পোনা মাছ ভেসে গেছে।
উপজেলার নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দোলা জানিয়েছেন, বন্যার পানিতে তার ৫ বিঘা আয়তনের পুকুরের সব মাছ ভেসে গেছে। এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। একইভাবে তাঁর ইউনিয়নে প্রায় ২শ’ জন মৎস্য চাষির ক্ষতি হয়েছে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





