রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয় নি। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি বলে তিনি জানান।
জেড





