চট্টগ্রামে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের বর্হিনোঙ্গর এলাকা থেকে ৭  কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় মাছ ধরার নৌকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সোমবার রাতে তাকে আটক হয়।

কোস্ট গার্ডের পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহিদুল ইসলাম জানান, বহির্নোঙ্গরের সন্দ্বীপের চ্যানেলের কাছে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৭৫ লক্ষ টাকা। এ সময় একটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।

মিয়ানমার থেকে সমুদ্র পথে এসব ইয়াবা বাংলাদেশের পাচার করা হচ্ছিল বলে স্বীকার করেছে আটক মাদক ব্যবসায়ী।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ