চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রোববার দিন ও রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬২ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন,রোববার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬২ জন, নিয়মিত মামলায় সাত জন ও নাশকতার মামলায় শিবিরের দুই জনসহ মোট ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এআর





