খেলতে গিয়ে ককটেল বিষস্ফোরণে এক শিশু আহত হয়েছে। আহত মো. সৌরভ তৃতীয় শ্রেণির ছাত্র। বল ভেবে ককটেল ধরলে বিস্ফোরণে তার বাম হাত ঝলসে যায়। আহত সৌরভের বাবার নাম মিন্টু হাওলাদার বলে জানাগেছে।
শনিবার বিকালে রাজধানীল রায়সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার এসআই ফরিদ জানান, রায়সাহেব বাজারের নবায়ন ক্লাবের পাশে লাল টেপ প্যাচানো গোল আকৃতির একটি বস্তু বল ভেবে হাতে নেয় সৌরভ। হাতে নেয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে তার বাম হাত ঝলসে যায়। সৌরভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
জাতীয়
ককটেল বিস্ফোরণে এক শিশু আহত
খেলতে গিয়ে ককটেল বিষস্ফোরণে এক শিশু আহত হয়েছে। আহত মো. সৌরভ তৃতীয় শ্রেণির ছাত্র। বল ভেবে ককটেল ধরলে বিস্ফোরণে তার বাম হাত ঝলসে যায়। আহত সৌরভের বাবার নাম মিন্টু হাওলাদার বলে জানাগেছে।