গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী দুদু মিয়াকে (৫১) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার দুপুরে উপজেলার বভনপুরের জাহাঙ্গীর আলমের নার্সারি থেকে তাকে আটক করা হয়। দুদু উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের গুমানিগঞ্জ গ্রামের নজিম মণ্ডলের ছেলে।

র‍্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, দুদু চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

কেএইচ