ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাগুন্দায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি বাস শেরপুর- ময়মনসিংহ মহাসড়কের বাগুন্দায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হয় কমপক্ষে ২২জন যাত্রী।

পরে আহতদের মধ্য থেকে গুরুতর আটজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুইজনের মৃত্যু হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা জানান, বাসটি আটক ‍করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

এমকে