ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে মালবাহী ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে এ ঘটনায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে চট্টগ্রামের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। সেই সঙ্গে আটকা পড়েছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি।

বুধবার (২১ জুন) দিনগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে ষ্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, উদ্ধারকারী ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

'আশা করা যাচ্ছে সকাল ৭টা নাগাদ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে' , যোগ করেন তিনি।

এমই