সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
শুক্রবার দুপুর বিরোধী দলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
সাংবাদিক মাহবুবুল আলম সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি........ রাজিউন)।  তিনি দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
শোক বার্তায় তিনি বলেন, সাংবাদিক মাহবুবুল আলমের মৃত্যুতে দেশ আজ একজন দক্ষ সাংবাদিক হারালো। তার অব্যাহত কর্মপ্রয়াস ও দায়িত্ব পালন সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
[b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]