চুয়াডাঙ্গায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে আন্তর্জাতিক গুম দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলার বড়বজার শহীদ হাসান চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাস।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ২০ দলীয় জোটের নেতা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল জব্বার সোন, মজিবুল হক মালিক, বিএনপি নেতা সরদার আলী হোসেন, এডভোকেট শাহজাহান মুকুল প্রমুখ।
অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালার নামে কালো আইন বাতিল, বিচার বিভাগ ও বিচারপতিদের ওপর অভিশংসন আইনি প্রক্রিয়া বন্ধ, দেশব্যাপী খুন, গুম, অপহরণ, নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটান হবে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





