অনির্দিষ্টকালের ডাকা অবরোধের ১৬ তম দিনে হরতালের সর্মথনে মিছিল, পিকেটিং ও রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার সকাল ৯.৩০ এ রাজধানীর ধোলাইখালে মিছিলটি করে। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় সভাপতি আবদুল্লাহ ইবনে হুসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি মুজাহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক জোনায়েদ পলক প্রকাশনা সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ। মিছিলটি ধোলাইখাল থেকে শুরু হয়ে মুরগীটোলায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।

অপরদিকে পুরান ঢাকার বাবু বাজার এলাকায় সকাল ১১ টায় শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি বাবু বাজার থেকে শুরু হয়ে তাঁতি বাজার গিয়ে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক দেলোয়ার হোসেন ও শিবির নেতা আব্দুল ওয়াদুদ প্রমুখ।

ইআর