গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ১৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে সাদুল্যাপুর-ধাপেরহাট সড়কের পাটানোছা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী ভটভটি টিয়াগাছা থেকে যাত্রী নিয়ে খোলাবাড়ী উদ্দেশ্য রওনা হলে, পাটানোছা নামকস্থানের নিলমিয়ার দোকানের সন্নিকোটে পৌছিলে ভটভটিটি নিয়োন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
এসময় মহিলা ও শিশুসহ ১৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন, সোমাইয়া খাতুন (২), ইমরান (১০), আমেনা বেগম (৫৫), আনজুয়ারা বেগম (৩০), মোরশেদা বেগম (৩০), মরিয়ম খাতুন (১৫), লিমন মিয়া (১০), রোখসানা বেগম (৪০), সুলতান আলী (৩৬), নাইম মিয়া (৭) ও কোহিনুর বেগম (৪০)। এদেরকে স্থানীয়রা উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
অপর আহদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। আহতরা সবাই সাদুল্যাপুর উপজেলার টিয়াগাছা গ্রামের বাসিন্দা।
এসএইচ





