রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে মেডিকেল চেকআপ শেষে আজ দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বেলা সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মদ, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত, বৃটিশ হাইকমিশনার, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ জুলাই লন্ডনে যান, সেখানে বুপা ক্রমওয়েল হসপিটালে মেডিকেল চেকআপ এবং মোরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসার জন্য ১২ দিন অবস্থান করেন।

এসএম