করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১১৮ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৩৬ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২৬ হাজার ৯২২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ২৪২ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৬ হাজার ২৬৬ জন।
রোববার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫১২টি ল্যাবে ১৮ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৪৭৩টি। নমুনা শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৪৭ জনের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৫ জন। এখন পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ৯ হাজার ৪৩৮ জন ও নারী ৩ হাজার ৬৮০ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন ও ষাটোর্ধ্ব ২৯ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা ৮ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছে।
এমবি





