ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার রাজধানীর হাসপাতালে মারা গেছেন শারমিন আক্তার নামের এক গর্ভবতী নারী।
আজ সোমবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শারমিন আক্তারের স্বামী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
জানা যায়, অন্তঃসত্বা থাকায় কয়েকদিন আগে ঢাকা থেকে জয়পুরহাটে বাবার বাড়িতে যান শারমিন আকতার। সেখানে হঠাৎই তার ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় অতিরিক্ত আ্ইজিপির স্ত্রীসহ মোট ৬ জন নিহত হয়েছে।
জেড





