চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি সরকারের মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আজিজুর রহমান (২০) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজিজুর রহমান শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর-মাস্টারপাড়ার সফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ বাবুড্যাং থেকে ছেড়ে আসা খড়বোঝাই একটি ট্রলি মহাসড়কের রানীহাটি সরকারের মোড়ে এলে একটি ট্রাক ট্রলিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি চালক আজিজুর রহমান মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রজব আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, ট্রাকটি এখনও আটক করা সম্ভব হয়নি।
কেএইচ





