রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদের সামনে মঙ্গলবার রাতে মেহেদি হাসান তুষার (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
তুষারের বাবা পিডব্লিউডি’র কর্মচারী আবুল খায়ের জানান, তুষার তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। রাত ৯টার দিকে তারা জানতে পারেন তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে এবং সে খিদমাহ হাসপাতালে রয়েছে। এরপর দ্রুত তারা সেখানে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তুষারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
তিনি জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তারা জানেন না। তুষার খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তারা খিলগাঁও স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, তুষারের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
এএইচ





