বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত শীর্ষ নিউজ, বরিশাল: বরিশালে নগরীরর ধানগবেষণা রোড সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু সালেহ (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

মৃত আবু সালেহ বরিশাল নগরীর ধানগবেষণা রোড সংলগ্ন এলাকার বাসিন্দা নাসিরের ছেলে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা পরে সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাসুদ মোল্লা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মাসুদ মোল্লা জানান, শিশুটির মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমই