করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ (০৮ মে) শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র শিমুলিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক সাফায়াত আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি জানায়, শুধু রাতে পণ্যবাহী পরিবহণ পারাপারের জন্য ফেরি চলবে। ঈদে গণপরিবহণ বন্ধ থাকায় মানুষ গাদাগাদি করে ফেরিতে করে পার হয়ে বাড়ি ফিরছেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় এ প্রবণতা কয়েকগুণ বেশি দেখা যায়। ফেরিতে মানুষ পারের ছবি রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দিনজুড়ে। এমনকি কোনো কোনো ফেরিতে মানুষের জন্য জায়গা পায়নি গাড়ি।

পরিস্থিতি দেখে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। এ অবস্থায় দিনের বেলা ফেরি বন্ধের নির্দেশনা দিল বিআইডব্লিউটিসি।

এমবি