মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হোসেন আলীর নেতৃত্বে গাজীপুরে শনিবার সকাল ৮ টার দিকে মিছিল বের করে দলটি।

মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরীর সেক্রেটারি আহমদ ইমতিয়াজ, জয়দেবপুর থানা জামায়াত আমীর সাইদুর রহমান, সেক্রেটারি আশরাফ আলী কাজল, মহানগর শিবিরের মানবউন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, ছাত্র নেতা সাইফুল ইসলাম সহ জামায়াত ও শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

এআই