গ্রেফতারি পরোয়ানা ও অপরাধমূলক মামলার ২০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলার সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, ডাকাতি, মারপিটসহ অপরাধমূলক মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, বিভিন্ন অপরাধমূলক মামলায় গ্রেফতার ২০ জন বিভিন্ন থানা হাজতে রয়েছেন। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

কেএইচ