ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চ ও ফেরি ঘাটে দেখা গেছে মানুষের ভিড়। অন্যান্য রুটে তেমন ভোগান্তির অভিযোগ না পাওয়া গেলেও, দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফেরি পারাপারের দুর্ভোগের যেন শেষ নেই। এদিকে, নাব্য সংকটে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চাপ পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়ায়।
ঈদ শেষ। যেতে হবে কর্মের শহরে। তাইতো চাপ বেড়েছে ফিরতি পথে।রাজবাড়ির দৌলতদিয়া ঘাট। যানবাহনের দীর্ঘ সারি ঘাট ছাড়িয়ে উঠেছে মহাসড়কে। দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তিতে পারাপারে থাকা যাত্রী ও চালকরা।ঘাট কর্তৃপক্ষ বলছে, কাঁঠালবাড়ি ঘাট হয়ে যে পরিবহন চলাচল করতো সেগুলো এখন দৌলতদিয়া হয়ে যাচ্ছে। ফলে, চাপ বেড়েছে।
এদিকে, নাব্য সংকটের কারণে খুব একটা পরিবহন ভিড়ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে। তবে, যারা এসেছেন পারাপার হতে তাদেরকেও অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা।
আর চিরোচেনা ভিড় ছিলো না ট্রেন বা বাসে। সূচি মেনে সব ট্রেন চলাচল করায়, যাত্রীর মধ্যে রেলের সেবা নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এমএ





