আগামী ৪ বছরের মধ্যেই দেশের প্রতিটি ইউনিয়নে হাইস্পীড ইন্টারনেট পৌছে দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ (মঙ্গলবার) রাজধানীর আগারগাওয়ের প্যারেড গ্রাউন্ডে উদ্যোক্তা সম্মেলনে জয় এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় জয় আরও বলেন, বর্তমানে ইন্টারনেট কানিকটিভিটির দিক দিয়ে দেশ একটু পিছিয়ে আছে। তবে ব্রডব্যান্ড লাইন দেশের প্রতিটি ইউনিয়নে পৌছে দেয়ার কাজ চলছে।
জয় বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে দেশে পরিণত করার পাশাপাশি আগামী ৪ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে হাইস্পীড ইন্টারনেটও পৌছে দেয়া যাবে।
সজীব ওয়াজেদ জয় এ সময় বর্তমান সরকারের সফলতার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে সেই স্বপ্ন একান্তই বর্তমান সরকারের।
কেবি





