দিনাজপুরে আলু বোঝাই একটি ট্রাকে (যশোহর-১১-২৩৫৬) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কান্তনগর মোড়ে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
রামপুর কুলি শ্রমিক ইউনিয়ন নেতা মো. মিজানুর জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর বাজার থেকে আলু নিয়ে কুষ্টিয়ার সোহাগ খাদ্য ভাণ্ডারের উদ্যেশে রওয়ানা দেন চালক রিপন। এ সময় পথিমধ্যে বেশকিছু লোক গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। এরপর গাড়িতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
আলু ব্যবসায়ী বীরগঞ্জ পৌরশহরের বাসিন্দা মো. সাব্বির আলী জানান, গাড়িটি তার আড়ত থেকে আলু নিয়ে শনিবার রাত ১২টার দিকে কুষ্টিয়ার সোহাগ খাদ্য ভাণ্ডারের উদ্যেশে রওয়ানা দেয়। এরপর ভোরে আগুন দেয়ার বিষয়টি জানতে পারি। ট্রাকের ড্রাইভার যশোহর জেলার মো. মুক্তার আলীর ছেলে মো. রিপন (৪৮) ও হেলপার আহত হন।
কাহারোল থানার অফিসার ইন চার্জ (ওসি) পৃথ্বিশ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





