দিনাজপুরে ফুলবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

দিনাজপুর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারনা করা হচ্ছে, রোববার (১২ জুন) রাতে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওএফ