কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার স্বজনরা শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন।
আজ সোমবার (১২ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুপুরে তারা সাক্ষাৎ করতে বিএসএমএমইউতে যান।
সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের ৬ সদস্য হলেন- বেগম খালেদা জিয়ার পুত্রবুধূ শর্মিলা রহমান, নাতনী জাফিরা রহমান, নাতনী জাহিরা রহমান, ভাই শামীম ইস্কানদার, ভাবী কানিজ ফাতেমা এবং ভাতিজা অভিক ইস্কানদার।
সোমবার দুপুর ২টা ১২ মিনিটে তারা বিএসএমএমইউ হাসপাতালে কেবিন ব্লকের ৬ তলায় বেগম খালেদার সঙ্গে দেখা করতে যান। এ সময় তারা খালেদা জিয়ার জন্য বাসায় তৈরি খাবারও সঙ্গে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জানান, বেগম খালেদা জিয়ার পরিবারের ৬ সদস্য দুপুর ২টা ১২ মিনিটে এসেছেন। বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কেবিনেই অবস্থান করছেন বলে জানান তিনি।
এমআর





