সারাদেশে নেতাকর্মীদের উপর গুম, খুন, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসুচির আলোকে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল করে কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
রোববার সকাল সাতটায় কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ খানের নেতৃত্বে শহরের বড়বাজার রেলগেটে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। মিছিলটি বড়বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিবিরের নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে। এসময় রাস্তায় সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিলে অন্যান্যের মধ্যে কুষ্টিয়া সরকারী কলেজ, পলিটেকনিক, পৌর পশ্চিম শাখা সহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





