চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার টেরিয়াইল বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিদ্যুৎ কান্তি দাশ (৩০) ও অপু দাশ (২৯)। তারা দুই বন্ধু। এ ঘটনায় আহত হয়েছেন তাঁদের বন্ধু বাপ্পি দাশ (৩০)।
নিহত বিদ্যুৎ পটিয়া উপজেলার বাকখাইন গ্রামের আশুতোষ দাশের ছেলে এবং অপু চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকার অশোক দাশের ছেলে। হতাহতরা ৩ জনই টেইলার্সের দোকানে কাজ করতেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, তাঁরা তিন বন্ধু মোটরসাইকেলে করে সীতাকুণ্ডের কোথাও যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দু’টি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
এমবি





