দেশের ৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। বাড়ছে রোগীর সংখ্যা। সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৬ জন।
সোমবার এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে, ৫০টি জেলায় ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে।
এটি এক দিনে রোগী ভর্তির এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। সরকারি হিসেবে এ পর্যন্ত ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা কয়েকগুণ।
রাজধানীর হাসপাতালগুলোতে ব্যাপক সংখ্যায় ডেঙ্গু রোগী আসায় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। অনেক হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় রোগী ফিরিয়ে দিচ্ছে।
এমআর





