কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তিকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় তারা প্রশাসনিক ভবনের বেশ কয়েকটি গ্লাস ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ঘটায়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামছুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরকম একটি ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি শান্ত হয়ে গেছে বলে জানান তিনি।
ইআর





