রাজধানীর আগারগাঁওয়ের চন্দ্রিমা উদ্যান এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছে। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকল্প পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ