জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবার ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের ১ম স্থান অধিকার করেছে। এ কলেজ থেকে এবার পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২ জন। তাদের সকলেই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল বেনজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, আমাদের কলেজ জেএসসি পরীক্ষায় এবার যশোর বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে। ছাত্রদের মেধা, অক্লান্ত প্রচেষ্টা এবং শিক্ষকদের আন্তরিক পাঠদানের ফলেই এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

জেআই